মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বৈষম্য বিরোধীর নেত্রীকে রাস্তায় ফেলে মারধর, ফেসবুক লাইভ ভাইরাল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১:৩০ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৪:০৭ PM

ফরিদপুরের নগরকান্দায় রাস্তায় ফেলে বৈশাখী ইসলাম বর্ষা (১৮) নামের এক কলেজছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। বর্ষা ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সদস্য সচিব। 

শুক্রবার বিকেলে উপজেলার ভাবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্ষা উপজেলার ভাবুকদিয়া এলাকার বাবু শেখের মেয়ে বলে জানা যায়। এদিকে মারধরের ঘটনায় একটি ফেসবুক লাইভ ইতোমধ্যে ভাইরাল হয়েছে। 

মারধরের সঙ্গে জড়িতদের আটক করতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপরে হামলা করা হয়। এ নিয়ে এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বর্ষার পরিবারের অভিযোগ, বর্ষার ছোট বোনকে এক ব্যক্তি পছন্দ করেন। তাকে ইভটিজিং করায় শুক্রবার বোনের পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বর্ষা। সেখান থেকে বাড়ি ফিরে আসার সময় স্থানীয় কয়েক যুবক বর্ষার চুল ধরে টানেন ও মারধর করেন। সেখানেই বর্ষা ফেসবুক লাইফে এসে তার ওপর হামলার কথা জানান। পরে সেখান থেকে উপজেলা প্রশাসন তাদের উদ্ধার করে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close