শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
তরমুজ বেচে ভাইরাল সেই রনি এবার বিক্রি করছেন লিচু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১:৪৯ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৪:০৭ PM

‘ওই কীরে কী, মধু, মধু.... রসমালাই’, তরমুজ বিক্রি করার সময় এই কথাগুলো বলে ‘ভাইরাল’ হয়েছিলেন ঢাকার কাওরান বাজারের ফল ব্যবসায়ী রনি। সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরালের পর, দেশজুড়ে আলোচনায় উঠে আসেন তিনি। এবার সেই রনি ভাইরাল হলেন লিচু বিক্রির সময়।

লিচুকে তিনি ডাকছেন ‘বসন্তের কোকিল’ নামে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন তিনি ‘বসন্তের কোকিল’ নামে নতুন করে পরিচিত হচ্ছেন।

লিচুর নাম বসন্তের কোকিল রাখার সুন্দর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রনি বলেন, বছরে একবার আসে! এইজন্যই ভাই লিচু বসন্তের কোকিল। আর কোকিলও বসন্তে একবার ডাকে বলে যুক্তি দেন তিনি।

রনির আবেগী উচ্চারণ, নির্ভেজাল হাস্যরস, এবং কথা বলার এই ছন্দময় অভ্যাস তাকে ভাইরাল করে তোলে সামাজিক মাধ্যমে। রনির এসব ভিডিও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, রিলসহ বিভিন্ন প্ল্যাটফর্মে লাখ লাখ মানুষ দেখেছেন, শেয়ার করেছেন এবং অনেকেই তার সংলাপকে নিজেদের ভাষায় রিমিক্স করে পুনরায় উপস্থাপন করছেন।

রনির এই ভাইরাল সংলাপ এখন শুধু মজার উপাদান নয়, বরং হয়ে উঠেছে এক ধরনের ট্রেন্ড। কেউ বলছেন এটি এক নতুন ধরনের ‘লোকসাংস্কৃতিক বিজ্ঞাপন’, আবার কেউ দেখছেন এতে জনগণের আবেগ, হাস্যরস আর ঋতুভিত্তিক বাজার ব্যবস্থার এক প্রাঞ্জল প্রতিফলন।

এর আগে, কাওরান বাজারে তরমুজ বিক্রির সময় ভাইরাল হন রনি। তবে ভাইরাল হওয়ার পর, ব্যবসা লাটে উঠে তার। সেসময় শত শত ইউটিউবার ও উৎসুক ব্যক্তি তাঁর দোকানে আসেন। তরমুজ বিক্রি ও কেটে দেখানোর ভিডিও করা শুরু করেন। একপর্যায়ে ইউটিউবার ও উৎসুক মানুষের ভিড়ের চাপে তাঁর দোকানে ক্রেতা আসা কমে যায়। আশপাশের দোকানদারেরা প্রতিবাদ জানাতে শুরু করেন।

রনির বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার। কাওরান বাজারে প্রায় দেড় দশক ধরে মৌসুমি ফল বিক্রি করেন। তরমুজ বিক্রিতে হাতেখড়ি কিশোরকাল থেকে। ভাইরাল হওয়ার পর বিজ্ঞাপনের মডেলও হয়েছেন রনি। সুযোগ পেলে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছবিতে কাজ করতে চান তিনি।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  রনি   লিচু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close