সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:২০ পিএম

রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা ঢাকায় এসে যাতে অপরাধ সংঘটিত করতে না পারে, সে জন্য আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন কমিশনার।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে হবে। এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ডিএমপি কমিশনার অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও নির্দেশ দেন, এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে পুলিশ সদস্যদের ডিউটি করতে হবে। এতে কোনো এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে শূন্যতা তৈরি হবে না এবং দায়িত্ব পালনে ঘাটতিও কমবে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের উপস্থিতি ও নজরদারি কার্যকর রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অপরাধীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদারের নির্দেশও দেন ডিএমপি কমিশনার। দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসা সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আগাম তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। গোয়েন্দা তথ্য পাওয়ার পর দ্রুত তা মাঠপর্যায়ে কাজে লাগানোর ওপরও জোর দেওয়া হয়।

এ ছাড়া রাজধানীর আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন মোসলেহ্ উদ্দিন আহমদ। হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রয়োজনের সময় যেন হোটেলের অতিথিদের তথ্য দ্রুত পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। এ জন্য তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় আগস্ট মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। ডিএমপি কমিশনার নিজ হাতে কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন।


স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ডিএমপি   ঢাকা মহানগর পুলিশ   ডিএমপি কমিশনার   মোসলেহ্ উদ্দিন আহমদ   রাজধানীর নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close