শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাবতলীর হাট কাঁপাবে ‘বাংলার বস ৫’
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৯:৪৭ পিএম আপডেট: ৩০.০৫.২০২৫ ১০:০৪ PM
যশোরের আলোচিত ষাঁড় ‘বাংলার বস-৫

যশোরের আলোচিত ষাঁড় ‘বাংলার বস-৫

কুরবানী ঈদ সামনে রেখে ঢাকার গাবতলী হাট কাঁপাতে আসছে যশোরের আলোচিত ষাঁড় ‘বাংলার বস-৫’। কালো রঙের ফ্রিজিয়ান জাতের এই দানবাকৃতি ষাঁড়টির উচ্চতা ৬৫ ইঞ্চি, লম্বায় ৯৬ ইঞ্চি আর ওজন প্রায় ৩০ মণ। দাম হাঁকা হচ্ছে ১২ লক্ষ টাকা।

ষাঁড়টির মালিক যশোরের মণিরামপুর উপজেলার হুরগাতী গ্রামের খামারি আসমত আলী গাইন। তিনি বলেন, “গরুটিকে নিজ সন্তান যেমন যত্ন করি, তেমনি যত্নে বড় করেছি। এবার ‘বাংলার বস-৫’ গাবতলীর হাটে নিয়ে যাচ্ছি ১ জুন।”

এর আগেও আসমতের খামারের গরু গাবতলী হাটে চমক সৃষ্টি করেছে। তার প্রতিপালিত ‘বাংলার বস-৪’ গত বছর বিক্রি হয়েছিল ১৫ লক্ষ টাকায়। গাবতলীতে আসমতের পোষা ষাঁড় ‘জলহস্তি’ এবং ‘বাংলার সম্রাট’-ও একাধিকবার নজর কেড়েছে। এবার ২৫ মণ ওজনের ‘বাংলার সম্রাট’-এর দাম চাওয়া হচ্ছে ১০ লক্ষ টাকা।

উল্লেখ্য, ৩৯ বছর বয়সী আসমতের যাত্রা শুরু হয়েছিল কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে। কৈশোরে রিকশা চালানো, বাদাম বিক্রি থেকে আজ তিনি একজন সফল খামারি। মাত্র দুইটি গরু দিয়ে খামারের যাত্রা শুরু করে বর্তমানে তার খামারে গরুর সংখ্যা ৪৫ থেকে ৬০টি। এছাড়াও রয়েছে তিনটি শেড আর ১৭১ শতক জমি। আসমতের স্ত্রী ফেরদৌসী বেগম তার নির্ভরযোগ্য সহযোগী। গোয়ালঘর পরিষ্কার থেকে শুরু করে গরুর খাবার তৈরির দায়িত্বে আছেন তিনিই। গরুর খাবারে থাকে খইল, ঘাস, চালের ভাঙা, চিটাগুড় ও ভুট্টার গুঁড়ো। প্রতিটি ষাঁড়ের খাবারে প্রতিদিন খরচ হয় ৫০০ থেকে ৫৫০ টাকা।

প্রাণিসম্পদ বিভাগ থেকে কোনো সহযোগিতা পান না অভিযোগ করে আসমত বলেন, “কখনও কোনো প্রাণিসম্পদ কর্মকর্তা আমার খামারে আসেননি।”

এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. তৌহিদুল ইসলাম জানান, “আমাদের উপজেলায় লোকবল সংকট রয়েছে। তারপরও চেষ্টা করি খামারিদের পাশে থাকার।”

আসমত আলী বলেন, “সরকারি সহায়তা পেলে আরও বড় আকারে খামার গড়ে তোলা সম্ভব। দেশীয় ষাঁড় দিয়েই দেশের মাংসের চাহিদা পূরণ করা যাবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  গরু   গাবতলী   খামারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close