সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
সবুজায়ন ও উৎপাদন বাড়াতে ঝালকাঠিতে ২০০ নারিকেল চারা রোপণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম

বরিশাল বিভাগে পাঁচ বছরে এক লাখ নারিকেল চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজে ২০০টি নারিকেল চারা রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বাড়ানো এবং ভবিষ্যতে নারিকেল উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার ধানসিঁড়ি ইকো ভিলেজে নারিকেল চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌর প্রশাসক জুলিয়া সুকায়নাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে ঝালকাঠি পৌরসভা।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, পরিকল্পিতভাবে নারিকেল চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে নারিকেল উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে।

বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে নারিকেল চারা রোপণের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে এক লাখ চারা রোপণের লক্ষ্য বাস্তবায়নের কথা রয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close