বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিসিবি পরিচালক হিসেবে বুলবুলকে মনোনয়ন
ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৫:১৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। শুক্রবার (৩০ মে) এনএসসির যুগ্মসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ) (৪) অনুচ্ছেদের আওতায় বুলবুলকে পরিচালক পদে এনএসসির পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) রাতে বিসিবির আরেক পরিচালক ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে এনএসসি। তার পরদিনই বুলবুলকে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হলো।

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক গৌরবময় নাম। ১৯৯৯ সালের বিশ্বকাপে তিনি ছিলেন দলের অধিনায়ক। দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্বও তার। খেলোয়াড়ি জীবন শেষে তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়, যেখানে কোচিংয়ের লেভেল টু কোর্স সম্পন্ন করে যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। পরে দেশে ফিরে আবাহনী লিমিটেডকে নেতৃত্ব দেন ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে। বুলবুলের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিসিবির পরিচালনা পর্ষদে নতুন মাত্রা যোগ করবে বলে ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close