সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত, ভূখণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৫:১২ পিএম
একটানা বর্ষণ চলায় নিম্নাঞ্চল প্লাবিত

একটানা বর্ষণ চলায় নিম্নাঞ্চল প্লাবিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা বৃষ্টিতে অব্যাহত বৃষ্টিপাতে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। বুধবার দিবাগতরাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এখনো চলমান। 

আজ শুক্রবার (৩০ মে) বিকাল পর্যন্ত একটানা বর্ষণ চলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। বৃষ্টির কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে অনার্স ভর্তি পরীক্ষা, তবে সেখানে যোগ দিতে পারবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরীক্ষার্থীরা।

হাতিয়া থেকে নোয়াখালীর মূল ভূখণ্ডে চলাচলকারী লঞ্চ ও ট্রলারগুলো বন্ধ হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও অচল হয়ে গেছে। ফলে জেলার সঙ্গে দ্বীপের যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ, নলচিরা, সুখচর, চরকিং, বুড়িরচর ও হরণী ইউনিয়নের বেশ কিছু এলাকা ইতোমধ্যে জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। এসব এলাকার ছোট ছোট খাল ও পুকুর পূর্ণ হয়ে পানি উপচে পড়ছে। 


স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে অধিকাংশ কাঁচা ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছে। নোংরা পানি ঢুকে পড়েছে অনেকের বসতঘরে। বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকিও।

স্থানীয় বাসিন্দা নলচিরা ঘাট এলাকার ইউছুফ বলেন, “গত তিনদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ঘরেও পানি ঢুকেছে। রান্না করা, চলাফেরা কিছুই স্বাভাবিকভাবে করা যাচ্ছে না। ছোট ছোট বাচ্চাদের নিয়েও চিন্তায় আছি”।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বলেন, “টানা বৃষ্টির কারণে কিছু নিচু এলাকা জলাবদ্ধতায় ভুগছে। আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হবে এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হবে”।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ডায়রিয়া, চর্মরোগ ও পানিবাহিত অন্যান্য রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং ওষুধ মজুদ রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   প্লাবিত   বর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close