বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বার্সায় ক্যারিয়ার শেষ করার স্বপ্নে চুক্তি নবায়ন রাফিনিয়ার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:২৫ পিএম

ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া বার্সেলোনা জার্সিতে নিজের ক্যারিয়ারের ফাইনাল অধ্যায় শুরু করতে চান। ক্লাবের সঙ্গে নতুন করে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর পর এই প্রতিশ্রুতি দিলেন তিনি। গত মৌসুমে তার অসাধারণ ফর্ম বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান রেখেছে।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনা ও রাফিনিয়া চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, যা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।’

২৮ বছর বয়সী রাফিনিয়া সদ্য সমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৫৬টি ম্যাচ, যেখানে নিজে গোল করেছেন ৩৪টি এবং ২৫টি গোলে করেছেন সহায়তা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেই করেছেন ১৩টি গোল, যা তাকে প্রতিযোগিতাটির যৌথ সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।

এবারের মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপাই জিতেছে বার্সেলোনা। এই ‘ট্রেবল’ জয়ে রাফিনিয়ার অবদান কম নয়। বিশেষ করে ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করা জোড়া গোল ও চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হ্যাটট্রিকে সমর্থকদের মন কেড়ে নিয়েছে। 

এদিকে, বার্সা শিবিরে আরও পরিবর্তন এসেছে। গত বুধবারই ক্লাবের নতুন কোচ হিসেবে হ্যান্সি ফ্লিক ২০২৭ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন। পাশাপাশি, ১৭ বছর বয়সী প্রতিভাবান স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালের সঙ্গেও শিগগিরই দীর্ঘমেয়াদি চুক্তি হতে যাচ্ছে বলে আশা করছে ক্লাবটি।

উল্লেখ্য, ২০২২ সালে প্রায় ৭ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে রাফিনিয়াকে দলে ভেড়ায় বার্সেলোনা। ২০২৩-২৪ মৌসুমে পারফরম্যান্সে কিছুটা ভাটা থাকায় তার দল ছাড়ার গুঞ্জন উঠলেও নতুন কোচ ফ্লিকের পরিকল্পনায় নিজের জায়গা ফিরে পেয়েছেন তিনি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close