বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সরকারি এডওয়ার্ড কলেজের সুচিত্রা সেন হলের পুনর্বহাল এর দাবি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮:২৯ পিএম

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পাবনা জেলার পক্ষ থেকে সরকারি এডওয়ার্ড কলেজের সুচিত্রা সেন হলের নাম পুনর্বহাল ও আবাসন সংকট নিরসনে পর্যাপ্ত হল নির্মাণের দাবি করা হয়েছে। দলের আহ্বায়ক মানিক রতন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইম এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল তৎকালীন বৃহত্তর পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি শহরের মহাকালী পাঠশালায় (বর্তমানে টাউন গার্লস হাই স্কুল) পড়ালেখা শেষে পাবনা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। দেশ ভাগের সময় তার পরিবারের সাথে তিনিও দেশান্তরিত হতে বাধ্য হন। মহানায়িকা সুচিত্রা সেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতে আশ্রয় নেওয়া পূর্ববাংলার শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ করেছেন এবং আন্তর্জাতিক ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছেন। তার পিতামহ বিখ্যাত কবি-গীতিকার-সুরকার রজনীকান্ত সেন বৃটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বাংলা চলচ্চিত্রকে শুধু বাংলা ভাষাভাষীর কাছেই জনপ্রিয় করে তুলেননি, আন্তর্জাতিক পরিসরেও বাংলা চলচ্চিত্রকে জনপ্রিয় করেছেন।

নেতৃবৃন্দ নতুন হল নির্মাণ করে সরকারি এডওয়ার্ড কলেজের তীব্র আবাসন সংকটের দিকে যথাযত মনোযোগ না দিয়ে কলেজ প্রশাসনের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় 'সুচিত্রা সেন' হলের নাম পরিবর্তনকে বিগত সরকারের ফ্যাসিস্ট আচারণের সাথে তুলনা করে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। এবং 'সুচিত্রা সেন' হলের নাম পুনর্বহাল, পর্যাপ্ত হল নির্মাণ করে আবাসন সংকট দূর করা সহ পরিবহন, ক্লাসরুম সংকট নিরসনের জোর দাবি জানান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস

আরও সংবাদ   বিষয়:  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট   সরকারি এডওয়ার্ড কলেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close