সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
‘কাচ্চি ভাই' ও ‘অনন্যা ঘোষ ডায়েরি’র মালিকের বিরুদ্ধে পরোয়ানা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮:৩৩ পিএম আপডেট: ২২.০৫.২০২৫ ৯:৫৫ PM

যশোরে বিশুদ্ধ খাদ্য আদালতের মামলায় আলোচিত কাচ্চি ভাই ও অনন্যা ঘোষ ডায়েরির মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে এ আদেশ দেন। এ দিন ‘কাচ্চি ভাই’-এর মালিক সোহেল সিরাজ এবং ‘অনন্যা ঘোষ ডায়েরি’র মালিক মিহির ঘোষকে আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকলেও তারা উপস্থিত হননি।  

তবে, জনি কাবাবেব মালিক জয়নুল হক জনি এদিন আদালতে হাজির হন, একই সাথে দোষ স্বীকার করেন। আদালত জনির জামিন মঞ্জুর করেন এবং তার মামলার শুনানীর জন্য আগামি ১৬ জুন দিন ধার্য করেন। এছাড়া কাচ্চিভাই এর মামলাটি আগামি ৩ জুন ও অনন্যার মামলাটি ৪ জুন দিন ধার্য করে দুই প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতারের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল।

উল্লেখ্য, গত ৭ মে যশোর শহরের তিনটি খাবার প্রতিষ্ঠান—‘কাচ্চি ভাই’, ‘জনি কাবাব’ ও ‘অনন্যা ঘোষ ডায়েরি’তে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ এবং সরবরাহের প্রমাণ মেলে। রান্নাঘরের নোংরা পরিবেশ, স্যানিটেশনের অভাব ও খাদ্যমান লঙ্ঘনের কারণে ওই দিন তিনটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মামলা করেন  স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম। ওই তিন মামলার বৃহস্পতিবার ধার্য তারিখে  পৃথক এ আদেশ দেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close