শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১১:২৪ AM

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটি বড় অংশ বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল-এ যোগ দিয়েছেন।

গতকাল বুধবার (২১ মে) রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীসভায় তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন। কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলবদলকারী এই নেতাকর্মীদের নেতৃত্ব দেন সংগঠনটির কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজা। ছাত্রদলে যোগদানের সময় কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম রনি, জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদলে যোগ দেওয়ার বিষয়ে মো. মাশরাফী মর্তুজা বলেন, ‘জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমাদের অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়েছিল। তবে আমি ও আমার অনুসারীরা মনে করি, বৃহত্তর জাতীয় রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে হলে শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। তাই আমরা সবাই ছাত্রদলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এই যোগদানের ফলে কিশোরগঞ্জে ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close