বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নগর ভবনের গেটে মঞ্চ করে ইশরাক অনুসারীদের গান ও জাদু প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৫৯ পিএম আপডেট: ২০.০৫.২০২৫ ২:০৯ PM

আদালতের রায় বাস্তবায়নের দাবিতে টানা ছয়দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচিত ইশরাক হোসেনের অনুসারীরা। মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তারা।

সকালে নগর ভবনের মূল ফটকের সামনে একটি পিকআপ ভ্যানের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। মঞ্চে গান গাইছেন বিভিন্ন শিল্পী, রয়েছে জাদু প্রদর্শনীর ব্যবস্থাও। এসব আয়োজন আন্দোলনকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়াচ্ছে।

আন্দোলনকারীদের দাবি, আদালতের সুস্পষ্ট রায় থাকা সত্ত্বেও এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হয়নি। তারা অবিলম্বে এই রায় বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগেরও দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচির ফলে গুলিস্তান-বঙ্গবাজার সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এর ফলে আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। নগর ভবনের মূল ফটক বন্ধ থাকায় ভেতরের সকল নাগরিক সেবা কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। আন্দোলন দীর্ঘায়িত হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ইশরাক   নগর ভবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close