শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংক খাতে আস্থা ফেরানো জরুরি: অর্থমন্ত্রী      ● অস্ত্রের মুখে দুই শ্রমিক অপহরণ, দুই দিন পর উদ্ধার      ● প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট      ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা      ● রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান      ● নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ      ● শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার      ● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      ● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      
ফ্যামিলি ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিল ইতালি দূতাবাস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:০১ পিএম

ঢাকার ইতালি দূতাবাস ফ্যামিলি ভিসায় যেসব বাংলাদেশি ইতালি যাবেন তাদের জন্য সুখবর দিয়েছে। দূতাবাস জানিয়েছে, ভিসা অফিস ফ্যামিলি ভিসা বা পরিবার পুনর্মিলন ভিসা আবেদন প্রক্রিয়া নিষ্পত্তিতে নিয়মিত কাজ করছে। ২০২৫ সালের ফ্যামিলি ভিসা আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াকরণ করা ভিসা অফিসের অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (১৯ মে) ঢাকার ইতালি দূতাবাস ফ্যামিলি রিইউনিয়ন বা পারিবারিক পুনর্মিলন ভিসা আবেদন নিয়ে এসব তথ্য জানিয়েছে। 

২০২৪ সালের জমে থাকা ফাইল (ব্যাকলগ) নিয়েও দূতাবাস বলেছে, “পিছিয়ে থাকা আবেদনগুলোও ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালার আওতায় নিষ্পত্তি করা হচ্ছে।”

দূতাবাসের বার্তায় বলা হয়, “জরুরি কেস যেমন শিশুদের বিষয় কিংবা মানবিক বিবেচনার আবেদনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু আবেদন বিচারিক সিদ্ধান্ত ও আইনি বিবেচনায় দ্রুত প্রক্রিয়াকরণ করা হচ্ছে।”

“আবেদনকারীরা যেন ধৈর্য ধারণ করেন এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে নিয়মিত আপডেটের অপেক্ষা করেন,”—বলেন দূতাবাস কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close