মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী      ● ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● গাইবান্ধায় ১৩ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      ● শরীয়তপুর পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলীর মৃত্যু      ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে      ● ঢাক-ঢোল আর প্রার্থনায় মুখর আলোর কোল      ● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      ● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      
গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী
নিপু খানম, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম

বরিশালের গৌরনদীতে ডাম্পিং স্টেশন না থাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে ময়লার ভাগাড় গড়ে তুলেছে পৌরসভা কর্তৃপক্ষ। প্রতিদিন ভ্যান ও ট্রাকে করে পৌর এলাকার বর্জ্য এনে সেখানে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও পরিবেশদূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার নীলখোলা ব্রিজের ঢালে এবং হযরত মল্লিক দুতকুমার (রহ.) মাজারের দক্ষিণ পাশে মহাসড়কসংলগ্ন এলাকায় ময়লার স্তূপ জমেছে। স্থানীয় বাসিন্দা রানা দেওয়ান জানান, দীর্ঘদিন ধরে সেখানে পৌর এলাকার বর্জ্য ফেলা হচ্ছে। দুর্গন্ধে বাড়িতে থাকা কঠিন হয়ে পড়েছে। ময়লার ভাগাড়ের সামনে মসজিদ থাকায় মুসল্লিদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় মিজান সরদার ও সুমন তালুকদারের অভিযোগ, আশপাশের এলাকার বর্জ্যের পাশাপাশি মৃত প্রাণীও সেখানে ফেলা হয়। উন্মুক্ত ময়লায় আগুন লাগায় বায়ুদূষণও হচ্ছে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, মহাসড়কের পাশের ভাগাড় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে মহাসড়কের পাশে ময়লা ফেলার সমস্যা সমাধান হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  গৌরনদী   বরিশাল   ময়লার ভাগাড়   ডাম্পিং স্টেশন   ঢাকা-বরিশাল মহাসড়ক   পরিবেশদূষণ   জনদুর্ভোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close