বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুদ্ধ থামাতে উদ্যোগ: পুতিন-জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের আলাদা ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৮:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদা ফোনালাপে কথা বলছেন। হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার দুপুর ২টায় (জিএমটি) ট্রাম্প-পুতিন ফোনালাপ শুরু হয়েছে। এরপর তিনি জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গেও কথা বলবেন।

ট্রাম্পের এই উদ্যোগের পেছনে রয়েছে যুদ্ধবিরতির পথ বের করা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প হয়তো পুতিনকে কিছু অর্থনৈতিক প্রণোদনা যেমন নিষেধাজ্ঞা শিথিল করা বা বাণিজ্যিক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে কিছু ছাড় দিতে রাজি করাতে পারেন। অন্যদিকে পুতিনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধ তৈরিতে আগ্রহী হতে পারেন।

তবে রুশ প্রতিরক্ষা বিশ্লেষক পাভেল ফেলগেনহাউয়ের মতে, ফোনালাপটি সম্ভবত ফলপ্রসূ না হলেও ভবিষ্যতের কোন সরাসরি সম্মেলনের ভিত্তি গড়তে পারে। তার ভাষায়, “পুতিনের জন্য ট্রাম্পের সঙ্গে সম্মেলন মানে বিশ্ব রাজনীতি থেকে রাশিয়ার একঘরে অবস্থান ভাঙার চেষ্টা; আর ট্রাম্পের জন্য এটি হবে নিজের ‘আমি পারি’ বয়ানকে জোরদার করার সুযোগ।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন এই যুদ্ধ নিয়ে ‘ক্লান্ত ও হতাশ’। তিনি দুই পক্ষকেই দ্রুত যুদ্ধ থামাতে ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে বলেছেন।

এদিকে হোয়াইট হাউসের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোমে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, রাশিয়া-ইউক্রেন আলোচনায় এখন একপ্রকার ‘অচলাবস্থা’ বিরাজ করছে। তিনি বলেন, “ট্রাম্প পুতিনকে সরাসরি জিজ্ঞেস করবেন—তুমি সত্যিই যুদ্ধ থামাতে চাও কি না। যদি চাও, যুক্তরাষ্ট্র শান্তির অংশীদার হতে প্রস্তুত।”

যুদ্ধ বন্ধের এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার সমুদ্রপথে বিক্রীত তেলের দাম নির্ধারণের ঊর্ধ্বসীমা আরও কমাতে জি৭ দেশগুলোর কাছে প্রস্তাব দেবে বলে জানিয়েছে। ইইউ চায়, বর্তমানে নির্ধারিত প্রতি ব্যারেল ৬০ ডলার থেকে তা কমিয়ে ৫০ ডলার করা হোক।

এদিকে জার্মানি ও ডেনমার্ক চীনকে আহ্বান জানিয়েছে, যেন বেইজিং রাশিয়ার ওপর প্রভাব খাটিয়ে যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা নেয়। জার্মান পররাষ্ট্র দপ্তর বলেছে, “ইউক্রেন যুদ্ধ ইউরোপের মৌলিক স্বার্থকে স্পর্শ করছে। বৈশ্বিক শান্তির জন্য চীনেরও দায়িত্ব রয়েছে।”

রাশিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা ইতিহাসে কোনো একক দেশের ওপর সর্বোচ্চ। এসব নিষেধাজ্ঞা যুদ্ধ থামাতে সফল না হলেও রাশিয়ার অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

সূত্র: আল জাজিরা, রয়টার্স, এএফপি

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close