প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে সিরাজ শেখ (১৩) নামে এক হাফেজি মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি বাগানের আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ ওই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে। সে স্থানীয় একটি হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাগানের আমগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি