শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনসিপিতে যোগ দিলেন আ.লীগ নেতাসহ ২ শতাধিক মৎস্য ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৩:৪০ পিএম আপডেট: ১৭.০৫.২০২৫ ৭:২২ PM

মাদারীপুরের রাজৈর উপজেলায় আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা, এক সাবেক কাউন্সিলর ও মাছ ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।

আজ শনিবার (১৭ মে) দুপুরে টেকেরহাট বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এনসিপিতে যোগ দেন। এসময় ফুল দিয়ে তাদের বরণ করেন রাজৈর উপজেলা এনসিপির নেতারা।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার, রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার এবং মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির স্থানীয় প্রতিনিধি মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা বাচ্চু বাঘা, রাজিব মাঘা, মনির ফকিরসহ অন্য নেতাকর্মীরা।

আমিনুল হাওলাদার বলেন, ‘আমি ৫ আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া দুই ছেলে আন্দোলন করেছে। আমি তাতে সমর্থন করেছি। এনসিপি দল গঠনের পর থেকে দেখছি সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করে। দেশকে ভালো একটা পর্যায়ে পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে। তাদের এই আদর্শ ধারণ করে আজকে এনসিপিতে যোগদান করলাম। আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতির যত নেতাকর্মী ও সদস্য আছে সবাইকে নিয়ে এনসিপির একটা দূর্গ গড়ে তুলব এবং তাদের আমি সর্বদিক সহযোগিতা করব।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলার এক প্রতিনিধি মহাসিন ফকির বলেন, ‘আমাদের সততা ও আদর্শ দেখে আনুষ্ঠানিকতার মাধ্যমে আজ খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রাহিম হাওলাদারসহ টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সকলে এনসিপিতে যোগদান করেছেন।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলার আরেক প্রতিনিধি জাবের হাওলাদার বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন্য না। এদেশে আর যেন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, আর কেউ যেন এক নায়কতন্ত্র কায়েম করতে না পারে, জুলুম-নির্যাতন, সন্ত্রাসী-চাঁদাবাজি করতে না পারে সেজন্য আমরা সব ছাত্র-জনতা, আলেম-ওলামা ঐক্যবদ্ধ করে সেটা প্রতিহত করব। আমরা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাই। আজকে ২শ’র ওপরে নেতাকর্মী ও সাধারণ মাছ ব্যবসায়ীরা যোগদান করেছেন।’

এসময় মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ তুলে ধরে এনসিপি নেতা জাবের হাওলাদার আরও বলেন, ‘টেকেরহাট কাচাবাজারে কোনো টলঘর বা সরকারি অবকাঠামোতে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। আবাসিক এলাকার মধ্যে রাস্তার ওপরে মাছ ব্যবসায়ী ও কাচামাল ব্যবসায়ীরা দোকানদারি করছে। তাদের কাছ থেকে জনপ্রিয় ২০০-২৫০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নির্যাতিত হচ্ছে। এ নিয়ে প্রতিনিয়ত মারামারির মতো ঘটনা ঘটছে। আমরা এটার অবসান চাই।’

এই যোগদানের মধ্য দিয়ে রাজৈর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির শক্তি বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আ.লীগ নেতাসহ ২ শতাধিক মৎস্য ব্যবসায়ীর এনসিপিতে যোগদান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close