সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১০ম বর্ষপূর্তি উদযাপন      ● বোরকা পরে ভূমি অফিসে গোপনে ডিসি       ● বিমান চলাচলে মার্কিন নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক আদালতে ইরান      ● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ● পৌরসভার অনুমোদিত প্ল্যান ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ      ● তিন খুনের তদন্তে নতুন মোড়      ● রামেসু বাজারে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবি      ● অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা      ● ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, ফের বাড়ল তেলের দাম      ● সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হার বাংলাদেশের      ● যুক্তরাষ্ট্রে গিয়ে আর কর্মস্থলে ফেরেননি, চাকরি গেল ইসি কর্মীর      ● চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ      
ভারতের ৯ বিমানবন্দর থেকে সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৮:৫০ AM

তুরস্কভিত্তিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ (বিসিএএস)। ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ সংস্থাটির অনুমোদন তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে বৃহস্পতিবার (১৫ মে) আদেশ জারি করে কর্তৃপক্ষ।

বর্তমানে সেলেবি মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচিন, কন্নড়, চেন্নাই, গোয়ার মোপাসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছিল। পাশাপাশি, বিশাখাপট্টনম বিমানবন্দরে কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছিল সংস্থাটির।

লাইসেন্স বাতিলকে কেন্দ্র করে বিতর্কও শুরু হয়েছে। সেলেবির দাবি, ভারতে তাদের সব কার্যক্রমই দেশটির নাগরিকদের দ্বারা পরিচালিত। কোম্পানিটি কোনোভাবে তুরস্ক সরকারের সঙ্গে জড়িত নয়। স্বচ্ছতা ও আন্তর্জাতিক করপোরেট নীতিমালার আলোকে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় বলে দাবি করেছে তারা।

এর আগে মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনার (একনাথ শিন্ডে পক্ষ) পক্ষ থেকে সংস্থাটির কার্যক্রম বাতিলের দাবি উঠে। দলটির বিধায়ক মুরজি প্যাটেল মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া এক চিঠিতে উল্লেখ করেন, তুরস্ক অতীতে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, ফলে তুর্কি কোম্পানির উপস্থিতি ভারতের জন্য নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে।

জবাবে সেলেবির সিইও জানান, প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো বিদেশি সরকারের সংশ্লিষ্টতা নেই। পরিচালনায় কোনো তুর্কি নাগরিকও নেই। মুম্বাইয়ে তাদের হয়ে তিন হাজারের বেশি ভারতীয় কর্মী নিয়োজিত রয়েছেন এবং বিনিয়োগের পুরো প্রক্রিয়া ভারত সরকারের এফডিআই নীতিমালা মেনেই সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি কর্মী পুলিশ ভেরিফিকেশনসহ প্রযোজ্য নিরাপত্তা ছাড়পত্র নিয়েই বিমানবন্দরে দায়িত্ব পালন করেন।

সরকারি সিদ্ধান্তে কার্যক্রম স্থগিত হওয়ায় সেলেবির ভবিষ্যৎ কার্যক্রম অনিশ্চয়তায় পড়েছে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনায় তুরস্কের পক্ষপাতদুষ্ট অবস্থান এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close