বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নোয়াখালীতে শিশু নুহাকে শ্বাসরোধে হত্যা, ৮ দিনেও শনাক্ত হয়নি ঘাতক      ● চকরিয়ায় আল-হেরা মাদরাসার শুভ উদ্বোধন      ● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      ● হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর      ● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      ● মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা      ● খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত      
মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:২৫ পিএম

ভারতের মণিপুর রাজ্যে সীমান্তে আসাম রােইফেলসের সদস্যদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষের অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড। এসময় তাদের থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। খবর রয়টার্স ও বিবিসির।

সেনাবাহিনী দাবি করেছে, ‘বন্দুকযুদ্ধে’ যারা নিহত হয়েছেন তারা ‘উগ্রপন্থি’ ছিলেন। নিহত ব্যক্তিদের সম্পর্কে তাদের পরিবার বা আইনজীবীদের তরফে এখনও গণমাধ্যমে কিছু জানানো হয়নি।

সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারত-মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় ওই ‘সশস্ত্র উগ্রপন্থিরা’ যাতায়াত করছে এরকম খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিল।

তিনি আরও লিখেছেন, আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে। সন্দেহভাজন উগ্রপন্থিরা সেনা সদস্যদের ওপরে গুলি চালালে পাল্টা গুলি চালায় আসাম রাইফেলস। আর তাতেই ১০ জন উগ্রপন্থি নিহত হয়েছে।  

অভিযান থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর ওই পোস্টে।

উল্লেখ্য, মণিপুর রাজ্যের অস্থিরতা গত দুই বছর ধরে বেড়েছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত ২৬০ জন নিহত হয়। ওই সহিংসতার জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং এখনও সেনা মোতায়েন রয়েছে। এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে উগ্রবাদীরা মণিপুরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে নিরাপত্তা বাহিনীর অভিযোগ।

সূত্র: রয়টার্স ও বিবিসি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মিয়ানমার সীমান্ত   ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’   নিহত ১০  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close