প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৫:৩৫ পিএম

ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া লিগ হিসেবে পরিচিত ভারতের আইপিএল। আইপিএল স্থগিত হওয়ায় বড় ধাক্কা খাবে ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয় ধনকুব মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স, ৮.৫ বিলিয়ন ডলারের মিডিয়া ডিজনি সহ ক্ষতির সম্মুখীন হবে লাখ লাখ ডলার বিনিয়োগকারী বহু কোম্পানি।
রয়টার্সের এক বরাতে জানা যায়, আজ শুক্রবার (৯ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুর্নামেন্ট স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ও ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তা এবং এই মুহূর্তে খেলা চালিয়ে যাওয়া উচিত কি না এইসব বিষয় বিবেচনায় নিয়ে আপাতত আইপিএল স্থগিত করার এই সিদ্ধান্ত নিয়েছে (বিসিসিআই)। তবে এই সিদ্ধান্তটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এরআগে, ভারতের সীমান্ত অঞ্চলে সংঘর্ষ শুরু হওয়ায় বৃহস্পতিবারের আইপিএল ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে যায়। তবে দেশটির ক্রিকেট বোর্ড দাবি করছে, পাবর্ত্য শহর ধর্মশালার স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই ম্যাচ বন্ধ করা হয়েছে। ঘটনাটি জানতে চাইলে, আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া সাংবাদিকদের কোনো ফোন কলে সাড়া প্রদান করেননি।
গত মাসে কাশ্মীরে প্রাণঘাতী হামলার জবাবে 'সন্ত্রাসী অবকাঠামো' দাবি করে পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালায় ভারত। বুধবার থেকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলমান রয়েছে। কিন্তু পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।
চলতি মৌসুমে গত ২২ মার্চ আইপিএল শুরু হয়ে, ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২৫ মে। দেশটির মোট ১৩টি ভেন্যুতে ম্যাচগুলো হওয়ার কথা থাকলেও চলমান এই সংঘাতে সেটি কতোটা কার্যকর হয় তাই এখন দুচিন্তার অন্যতম একটি কারণ ক্রিকেট ফ্যান এবং নেটিজেনদের মাঝে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস