বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ের আসরে বরকে ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, ১টি পেট্রোল পাম্প উপহার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৫:১৯ পিএম আপডেট: ০৯.০৫.২০২৫ ৫:২৬ PM

মাইকে ঘোষণা করে পাত্রকে ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকার উপহার ‍দিলো পাত্রীর পরিবার। উপহারের তালিকায় মাইকে ঘোষণা করে সাবই কে জানিয়ে দেওয়া হয়। সম্প্রতি বিয়েবাড়ির এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের মাড়োয়ারি পরিবারে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে সর্বসমক্ষে কোটি কোটি টাকার যৌতুক দেয়া হচ্ছে পাত্রকে। এক একটি উপহারের ঘোষণার পরই হাততালিতে ভরিয়ে দিচ্ছেন উপস্থিত সবাই।

যৌতুকের তালিকায় রয়েছে, একাধিক সোনার গহনা, তিন কেজি রুপা, একটি পেট্রোল পাম্প, ২১০ বিঘা জমি ও কয়েক কোটি টাকা। সব মিলিয়ে ১৫ কোটি ৬৫ লাখ টাকার উপহার পেয়েছেন পাত্র। আর এ সবকিছু পাত্রীর পরিবারের তরফে পাত্রকে বিয়ের দিন দেয়া হয়।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, পাত্রকে এই বিশাল উপহার দেওয়া হয় পটলিয়া পরিবারের চার ভাই- ভাওয়ারলাল, রামচন্দ্র, সুরেশ এবং ডা. করণ পটলিয়া, যারা বর শ্রেয়াংশ চাবার মামা এবং চাচাতো মামার পক্ষথেকে।

উল্লেখ্য, বর শ্রেয়াংশ চাবা হলেন বিজেপির সাবেক রাজ্য সাধারণ সম্পাদক জগবীর চাবা ও কমলা দেবীর ছেলে।

এমন বিশাল যৌতুক দেয়া রাজস্থানের মাড়োয়ারি সমাজে একটি ঐতিহ্য, যা ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে সম্প্রতি এ ধরনের বৃহৎ যৌতুক প্রদর্শন নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, এবং এটি সমাজে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ও চাপ তৈরি করছে বলে অভিযোগ করছেন অনেকে।

সূত্র: হিন্দুস্তান টাইম।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিয়ে   বর-কনে   বিয়েবাড়ির উপহার   বিয়ের উপহার     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close