বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১০:১৯ পিএম আপডেট: ০৮.০৫.২০২৫ ১০:২৩ PM

পাকিস্তানের সাথে উত্তেজনা নিয়ে বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলন করেছে ভারত। এ সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে সম্মেলনে বেশ কিছু বিষয় এড়িয়ে গিয়েছেন তিনি। 

পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে উল্লেখ করেন তিনি। তবে তাদের এই দাবির বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি দেশটির পররাষ্ট্র সচিব। এছাড়াও এড়িয়ে গিয়েছেন আরো কয়েকটি বিষয়।  

বৃহস্পতিবার (৮ মে) নয়াদিল্লিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে বিমান ধ্বংস হওয়ার বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে বলে জানান মিশ্রি।

এদিকে, ৫০ জন ভারতীয় সেনাকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে বলে সেখানকার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে কোনো প্রশ্ন করেননি ভারতীয় সাংবাদিকরা। তিনি এই বিষয়ে কোনো কথাও বলেননি সংবাদ সম্মেলনে।

ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুধবার (৭ মে) পাকিস্তানে বিমান হামলায় নিহত হয়েছে ১০০ জন। কিন্তু এই দাবির বিষয়ে কথা বলেননি তিনি।

তিনি বলেন, এই বিমান হামলার পর পার হয়েছে মাত্র ৩৬ ঘণ্টা। আরো বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে বলেন তিনি।

পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নিষ্ক্রিয় করেছে উল্লেখ করে এমন আরো কোনো লক্ষ্যবস্তু ভারতের তালিকায় রয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এখনই অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে না। 

প্রসঙ্গত, পাকিস্তান, লাহোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার বিষয়টি অস্বীকার করেছে। 
সূত্র: বিবিসি

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close