শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
আবদুল হামিদের দেশত্যাগ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১০:০৫ পিএম আপডেট: ০৮.০৫.২০২৫ ১০:১০ PM

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজি (প্রশাসন)-কে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার ও ২ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়। সেইসঙ্গে মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের ৯ মাস পর দেশ ত্যাগ করেছেন আ. লীগ সরকারের মনোনীত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

প্রসঙ্গত, গতকাল বুধবার দিবাগত রাত ৩ টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়েন। আরও জানা যায়, দেশ ছাড়ার আগে রাত ১১ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়েন তিনি।

সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে হামলা ও সহিংসতার ঘটনায় একটি মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করা হয় বলে জানা যায়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আবদুল হামিদের দেশত্যাগ   ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close