বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
ভারতশাসিত কাশ্মীরে ব্ল্যাকআউট, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১০:৩৫ পিএম আপডেট: ০৮.০৫.২০২৫ ১০:৪১ PM

ভারত-পাকিস্তানে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাত্র হামলা দিন দিন বেড়েই চলছে। এতে আতঙ্কের মধ্যে বাস্তুহারা হয়েছেন দুই দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাস করা হাজারো মানুষ। দুই দেশের এই হামলার ঘটনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন পৃথক ভাবে শাসিত দুই কাশ্মীর অঞ্চলের বাসীন্দারা।

আবারও ভারতশাসিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জম্মু শহরে সাইরেনের শব্দ এবং ব্ল্যাকআউট হয়ে যাওয়ার খবর জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘ব্ল্যাকআউট চলছে এবং তারা সাইরেন শুনতে পাচ্ছেন।’

এদিকে জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘জম্মু বিমানবন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে রয়েছে বলে গণনা করেছেন তিনি।’

এদিকে বার্তা সংস্থা এএফপিকে একটি নিরাপত্তা সূত্র বিমানবন্দরে বিস্ফোরণের খবর জানিয়েছে।

ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ‘ওই সময় বাজার বন্ধ ছিল এবং তারা লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন, তখন সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।’

এদিকে ভারতীয় সেনাবাহিনীর সূত্র থেকে জানা গিয়েছে, জম্মুতে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে, এ সময় গোটা শহরজুড়ে এয়ার রেড সাইরেন বাজছিল।’

সূত্র: এএফপি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কাশ্মীর   পাকিন্তান   ভারত   সংঘাত   ক্ষেপণাস্ত্র হামলা   বিমানবন্দরে হামলা   জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ   কাশ্মীরে ব্ল্যাকআউট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close