শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ      ● বিদেশি মোড়কে নকল চকলেট, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা      ● কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা      ● আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, সভাপতি নুর আলী      ● শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: নৌপরিবহনমন্ত্রী      ● সুচিকিৎসা ও সুযোগ পেলে প্রতিবন্ধী শিশুরাও সম্পদ হবে: বাদশা      ● বিচার, জমি ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে সাঁওতাল হত্যা দিবস পালিত      ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার      ● দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ      ● ইরান যুদ্ধের প্রভাব, বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু      
এনআইডির ডেটা ফাঁস; দুই ব্যাংকের তথ্য যাচাই সেবা বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:৩০ AM

সম্প্রতি এনআইডি (জাতীয় পরিচয়পত্র) তথ্য ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘটনায় আরো দুটি ব্যাংক ও সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এনআইডি তথ্য যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

ইসির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, মনিটরিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে এনআইডি ডেটার লিকের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় তদন্ত চলছে। 

সাম্প্রতিক সময়ে, গত চার মাসে সরকারি ও বেসরকারি মোট সাতটি প্রতিষ্ঠান এই ধরনের ডেটা ফাঁসের শিকার হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে আরও পাঁচটি প্রতিষ্ঠানে (স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংক, চট্টগ্রাম পোর্ট অথোরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের আইবাস) এনআইডি তথ্য যাচাই সেবা বন্ধ করা হয়। 

ইসি জানিয়েছে, এনআইডি ডেটা সবার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং, নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাপরিচালক আরও বলেন, “ডেটা আমাদের, আপনাদের, সবার। সবাইকের নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।” 

নির্বাচন কমিশন এখন তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে এবং ডেটা নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close