শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা      ● আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, সভাপতি নুর আলী      ● শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: নৌপরিবহনমন্ত্রী      ● সুচিকিৎসা ও সুযোগ পেলে প্রতিবন্ধী শিশুরাও সম্পদ হবে: বাদশা      ● বিচার, জমি ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে সাঁওতাল হত্যা দিবস পালিত      ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার      ● দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ      ● ইরান যুদ্ধের প্রভাব, বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু      ● আ. লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      
কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
প্রতিনিধি, কুলাউড়া(মৌলভীবাজার)
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উপদেষ্ঠা মো. মছব্বির আলীর সভাপতিত্বে ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা আতিকুর রহমান আখই, কুলাউড়া প্রেসক্লাবের সদস্য ময়নুল হক পবন, তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন, সাইফুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুমেল, ময়জুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সুলেমান, সাংবাদিক শেখ বদরুল ইসলাম রানা প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এম শাকিল রশীদ চৌধুরী বলেন, বর্তমান সময়ে তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে পরিবার ও সমাজেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বসুন্ধরা শুভসংঘের মতো সকল সামাজিক সংগঠনগুলোর উচিত এ ধরনের ভালো উদ্যোগের সাথে সম্পৃক্ত করা, যাতে তারা নিজেরা সচেতন থাকার পাশাপাশি সমাজের সকল শ্রেণী পেশার মানুষদেরও সচেতন করতে পারে।

অনুষ্ঠানের সভাপতি বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা মো. মছব্বির আলী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচার কার্যক্রম নিয়মিত পরিচালনা করা দরকার। বাল্যবিবাহের কারণে অল্প বয়সেই অনেক কিশোরী শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে এবং মাতৃ মৃত্যুহার বাড়ছে। এ সমস্যা মোকাবিলায় আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া শাখার এ ধরনের সামাজিক উদ্যোগ সবসময় অব্যাহত রাখতে চায়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   বাল্যবিবাহ   বসুন্ধরা শুভসংঘ   সচেতনতামূলক সভা   মৌলভীবাজার   শিশু অধিকার   নারী শিক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close