শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: নৌপরিবহনমন্ত্রী      ● সুচিকিৎসা ও সুযোগ পেলে প্রতিবন্ধী শিশুরাও সম্পদ হবে: বাদশা      ● বিচার, জমি ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে সাঁওতাল হত্যা দিবস পালিত      ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার      ● দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ      ● ইরান যুদ্ধের প্রভাব, বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু      ● আ. লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পঞ্চগড়ে জমি নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন      ● ভঙ্গুর অর্থনীতিতে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী      
শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: নৌপরিবহনমন্ত্রী
মাসুদ রানা,মোংলা
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ, রেজিঃ নং-১৯৫৭) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞাপ্তির মাধ্যমে বিকালে   এ তথ্য জানানো হয়। 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী  শেখ রবিউল আলম, এমপি।

 মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  শফিকুল আলম (মনা)। এছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।  

​অনুষ্ঠানের শুরুতে সকাল ১১টায় প্রধান অতিথিকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর বিএনপির সাবেক মেয়র  মোঃ জুলফিকার আলী বক্তব্য দেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি ট্রাফিক ম্যানেজার  মোঃ সোহাগ শুভেচ্ছা বক্তব্য রাখেন। 


এরপর নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) জনাব শেখ মামুনুর রহমান।  

​প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী  শেখ রবিউল আলম, এমপি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি। মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বন্দরের সার্বিক উন্নয়ন এবং একে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন।  


​সভাপতির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণে বন্দর কর্তৃপক্ষের তৎপরতার কথা তুলে ধরে নতুন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। শপথ গ্রহণ শেষে প্রধান অতিথি ও বন্দর চেয়ারম্যান জেটি গেট এলাকায় দুটি বৃক্ষরোপণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বন্দর কতৃপক্ষ। 









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মোংলা বন্দর   শেখ রবিউল আলম   নৌপরিবহনমন্ত্রী   সিবিএ   শ্রমিক   শ্রমিক অধিকার   মোংলা   বন্দর উন্নয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close