শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ      ● বিদেশি মোড়কে নকল চকলেট, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা      ● কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা      ● আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, সভাপতি নুর আলী      ● শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: নৌপরিবহনমন্ত্রী      ● সুচিকিৎসা ও সুযোগ পেলে প্রতিবন্ধী শিশুরাও সম্পদ হবে: বাদশা      ● বিচার, জমি ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে সাঁওতাল হত্যা দিবস পালিত      ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার      ● দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ      ● ইরান যুদ্ধের প্রভাব, বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু      
যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ
কে এম রফিক, যশোর
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম

যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আতিয়ার রহমান নামে এক ব্যক্তি। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শানতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহানাজ খাতুন শানতলা এলাকার মো. আতিয়ার রহমানের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, পরকিয়ায় লিপ্ত এমন সন্দেহে  চার মাস আগে স্ত্রী শাহানাজ খাতুনকে তালাক দিয়েছিলেন আতিয়ার রহমান। তবে গত সপ্তাহে তাদের সন্তান রায়হানের মধ্যস্থতায় বাবা ও মা পুনরায় এক ছাদের নিচে সংসার শুরু করেন। কিন্তু এর মধ্যেই ফের স্ত্রীর প্রতি সন্দেহের জেরে আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতেই শাহানাজ খাতুনকে হত্যা করেন আতিয়ার রহমান।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ বদরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত স্বামী আতিয়ার রহমান থানায় উপস্থিত হয়ে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ইন্সপেক্টর তদন্ত মোঃ বদরুজ্জামান আরো জানান,আতিয়ার রহমান বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যশোর   স্ত্রী হত্যা   পরকীয়ার সন্দেহ   স্বামীর আত্মসমর্পণ   শানতলা   কোতোয়ালি থানা   হত্যাকাণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close