শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, সভাপতি নুর আলী      ● শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: নৌপরিবহনমন্ত্রী      ● সুচিকিৎসা ও সুযোগ পেলে প্রতিবন্ধী শিশুরাও সম্পদ হবে: বাদশা      ● বিচার, জমি ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে সাঁওতাল হত্যা দিবস পালিত      ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার      ● দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ      ● ইরান যুদ্ধের প্রভাব, বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু      ● আ. লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পঞ্চগড়ে জমি নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন      
আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, সভাপতি নুর আলী
প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম

আনোয়ারা উপজেলার আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় মাস মেয়াদি এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

গতকাল বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর ৬৪ নম্বর প্রবিধান অনুসারে এ কমিটি গঠন করা হয়েছে। অনুমোদনের তারিখ থেকে আগামী ছয় মাস পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে।

অনুমোদিত কমিটিতে মোহাম্মদ নুর আলীকে সভাপতি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন মো. আজগর আলী ও এ্যানি দাশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রবিধানমালা-২০২৪-এর ৬৫(২) অনুযায়ী এডহক কমিটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ১২ এপ্রিল ২০১১ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আনোয়ারা   আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়   নুর আলী   এডহক কমিটি   চট্টগ্রাম শিক্ষা বোর্ড   শিক্ষা প্রতিষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close