প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:৩৪ AM

জয়পুরহাটের পাঁচবিবিতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বল্টু মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৯ টায় জয়পুরহাট - হিলি সড়কের আনোয়ারুল ইসলাম চৌধুরীর চাতাল সংলগ্ন চাম্পাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বল্টু মিয়া পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ফকিরপাড়া মহল্লার মুকুর ছেলে।
স্থানীয়রা জানায়, পাঁচবিবি থেকে মোটরসাইকেলযোগে হিলিতে যাওয়ার পথে চাম্পাইতলী নামক এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।
এসময় স্থানীরা পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন দুর্ঘটনার বিষটি নিশ্চিত করেছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর