বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবির জিমনেসিয়ামের বেহাল দশা
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৬:২২ পিএম

আধুনিক সময়ে শরীরচর্চা ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের অন্যতম সহায়ক যন্ত্রাংশ হলো জিমনেসিয়াম। অন্যদিকে  দেশের একমাত্র আবাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যচর্চার প্রধান অবলম্বন জিমনেসিয়াম  দীর্ঘ অব্যবস্থাপনা আর অযত্নে। মেঝেতে জমে থাকা পানি, মরিচা ধরা যন্ত্রপাতি আর পর্যাপ্ত উপকরণের অভাবে কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এ জিমনেসিয়াম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যায়ামাগারটি আজ পড়ে আছে চরম অব্যবস্থাপনা ও অবহেলার ছাপ নিয়ে। যন্ত্রপাতির বেশিরভাগই অকেজো, কিছুতে মরিচা ধরেছে, বৃষ্টি এলে মেঝেতে জমে বৃষ্টির পানি।  সরেজমিনে গিয়ে দেখা যায়, জিমনেসিয়ামের মেঝে জুড়ে ধুলোর আস্তরণ। ছাদে অসংখ্য ফাটল, যেখান দিয়ে বর্ষাকালে পানি পড়ে। ফলে মেঝের একাংশে জমে থাকে পানি 

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী জুনায়েদ বলেন, ‘শিক্ষা গ্রহনের পাশাপাশি শিক্ষার্থীর স্বাস্থ্য সচেতন হওয়া জরুরী।  জিমনেশিয়াম শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বড় অবদান রাখতে পারে। তাই আমাদের ক্যাম্পাসের জিমনেসিয়ামের আধুনিকায়ন প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি শিক্ষার্থীবান্ধব জিমনেশিয়াম তৈরী করা।’

শিক্ষার্থীরা অভিযোগ করেন, জিমনেসিয়ামের ইনস্ট্রাক্টর প্রায়ই আসেন না। আমরা কেউ কোনো গাইডলাইন ছাড়াই নিজেদের মতো করে শরীরচর্চা করি। ইনস্ট্রাক্টরের অনুপস্থিতির কারণে সঠিক ব্যায়াম না করে কেউ কেউ নিজেদের ক্ষতি করছেন বলেও জানান একাধিক শিক্ষার্থী। 

প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জিমনেসিয়ামের কোনো বড় সংস্কার হয়নি। তবে সম্প্রতি সময়ে কিছু যন্ত্রপাতি কেনার হয়েছে এবং ছাত্রীদের জন্য আলাদা রুমের সুবিধা চালু করা হয়েছে। 

এ বিষয়ে  শারীরিক শিক্ষা অফিসের উপ পরিচালক মো. আজমল আমীন বলেন, ‘আগের থেকে আমরা কিছুটা আপডেট করার চেষ্টা করেছি তবে প্রয়োজনের তুলনায় এগুলো পর্যাপ্ত নয়। যেসব যন্ত্রপাতির সংকট আছে, সেগুলো নতুন কেনার চেষ্টা করবো তবে প্রশাসন থেকে আমরা বড় আকারে বাজেট পাচ্ছি না নতুন কমপ্লেক্স ভবন হওয়ায় এরা গুরুত্ব পাচ্ছে না। আর মেয়েদের শরীরচর্চার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জাবি   শারীরিক বিভাগ   বেহাল অবস্থা   জিমনেসিয়াম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close