বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৭:০৬ পিএম

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশকেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানালেন ভারতের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে।

রোববার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২৬ জন নিহতের সেই পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত।

পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তের পরে বিজেপি এমপি নিশিকান্ত দুবে একই ধরনের পদক্ষেপ বাংলাদেশ নিয়েও গ্রহণের দাবি জানান। তিনি ১৯৯৬ সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তিকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন।

তিনি দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার উপর তিনি জোর দেন।

নিশিকান্ত দুবে বলেন, গঙ্গার পানির চুক্তি ছিল একটি ভুল সিদ্ধান্ত, যা কংগ্রেস সরকার করেছিল। এখন সময় এসেছে এসব ভুল শোধরানোর। তিনি প্রশ্ন তোলেন, কতদিন আমরা সাপেদের পানি দিয়ে যাব? তাদের পিষে ফেলার সময় এসেছে।

দুবে আরও বলেন, লস্কর-ই-তৈয়বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে আমাদের উভয় দেশের সীমান্ত আরও নিরাপদ করতে হবে।

এ প্রসঙ্গে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের অবস্থানের কথাও স্মরণ করিয়ে দেন।

দুবে বলেন, নিতীশ কুমার বহুবার বলেছেন, বাংলাদেশকে পানি সরবরাহ বন্ধ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ও তিস্তা চুক্তির বিরোধিতা করেছিলেন। বাংলাদেশ যদি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন না বন্ধ করে, তাহলে আমাদেরও তাদের পানি সরবরাহ বন্ধ করতে হবে।

পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর অবস্থানের প্রশংসা করে নিশিকান্ত দুবে বলেন, পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রী মোদির ক্ষোভ ছিল স্পষ্ট। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সন্ত্রাসবাদীদের এমন শাস্তি দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না। ১৪০ কোটি ভারতীয়ের সমর্থন মোদির পেছনে রয়েছে এবং বিশ্ববাসীও তাকে এক শক্তিশালী নেতা হিসেবে দেখে।

প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পাল্টা ব্যবস্থা নিয়েছে ভারত। ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত করা এবং দেশটির সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করেছে এবং নিজের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   বাংলাদেশ   ভারত   পানি সরবরাহ বন্ধ   বিজেপি এমপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close