বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাকসু গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন
রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১২:৫১ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) গঠনতন্ত্র অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৮তম সিন্ডিকেট সভায় এ গঠনতন্ত্র অনুমোদনের পাশাপাশি কমিশন গঠন করা হয়।

আজ বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কমিশনের নির্বাচন কমিশনাররা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. নিজাম উদ্দীন, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক এফ নজরুল ইসলাম, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. এনামুল হক, আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আমিনুল হক ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ।

উল্লেখ্য, রাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে বলে জানানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close