প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১২:৪৭ AM

ফেনীর সোনাগাজীতে ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় ও পবিত্র রমজান মাসে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭ শত জন প্রতিযোগীর মধ্যে বিজয়ী ২৯৪ জন প্রতিযোগীকে বাইসাইকেল উপহার দিয়েছে নবাবপুর ইউনিয়ন পরিষদ।
বুধবার বিকেলে সোনাগাজীর নবাবপুর বিসি লাহা স্কুল এণ্ড কলেজ মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী - দাগনভূঞা) সার্কেল তসলিম হোসাইন, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী-৩ আসনের সাবেক সাংসদ মরহুম মোশাররফ হোসেন এর ভাতিজা ও হোসাফ গ্রুপের পরিচালক মাবরুর হোসাইন।
কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন- ফতেহপুর আবদুল কাদের জিলানী (রঃ) মাদ্রাসার ছাত্র মোঃ আবু সুফিয়ান, ২য় স্থান অর্জন করেন-সুলতানপুর মাদ্রাসার ছাত্র গোলাম মোস্তফা, ৩য় স্থান অর্জন করেন- একই মাদ্রাসার ছাত্রী তাইয়েবা সুলতানা। স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এর কন্যা মারজিয়া জান্নাত আমরীন। ২য় স্থান অর্জন করেন-আমিরাবাদ বিসি লাহা স্কুল এণ্ড কলেজের ছাত্র মেহরান হোসেন, ৩য় স্থান অর্জন করেন- ভোর বাজার এড. বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র জহিরুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/এনআর