প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:০৮ AM

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান
শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এদিকে একই প্রজ্ঞাপনে সাহেলা পারভীনকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার।
স্বদেশ প্রতিদিন/এনআর