বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৫:১১ পিএম

ঈদের মতো পবিত্র ধর্মীয় উৎসবকে কটাক্ষ করে অবমাননা করা হয়েছে, এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি ব্যবহারকে তিনি ‘অদ্ভুত’ ও ‘জঘন্য মনোভাবের বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করে বলেন, এ ঘটনায় পত্রিকাটিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সোমবার (আজ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ করতে দ্বিধা করে নাই।’

তিনি আরও লিখেন, ‘প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভূত আচরণ? প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

উল্লেখ্য, প্রথম আলো পত্রিকার ৩০ মার্চের সংখ্যায় প্রকাশিত এক ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করা হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। আলেমসমাজসহ সাধারণ মানুষের অনেকে বিষয়টিকে ঈদের পবিত্রতা নিয়ে কটাক্ষ হিসেবে দেখছেন এবং তীব্র নিন্দা জানাচ্ছেন।

২০০৭ সালে ধর্ম অবমাননার অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবি ওঠে এবং দেশজুড়ে প্রতিবাদ হয়। পরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের মধ্যস্থতায়, বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা উবায়দুল হকের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা ও তাওবা করেন মতিউর রহমান। সে সময় তিনি বলেছিলেন, ‘ধর্মে আঘাত আসে এমন কিছু আর কখনোই করবেন না।’

সাম্প্রতিক ঘটনায় প্রথম আলো নিষিদ্ধের দাবিও তুলেছেন অনেকে। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ বিভিন্ন ইসলামী দল নিন্দা জানিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো জামায়াত ইসলামীর অবস্থানও।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close