বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইটহুড পাচ্ছেন কিংবদন্তি পেসার অ্যান্ডারসন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১২:২৮ পিএম

ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন এবার ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে প্রবেশ করছেন রাজকীয় সম্মাননার কাতারে। দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে অসাধারণ অবদান রাখায় তাঁকে নাইটহুডে ভূষিত করা হচ্ছে। নামের আগে এবার যোগ হবে মর্যাদাপূর্ণ ‘স্যার’ উপাধি।

চার দশক পেরিয়েও যিনি ল্যাঙ্কাশায়ারের হয়ে বল হাতে মাঠ মাতিয়ে যাচ্ছেন, সেই অ্যান্ডারসনই এখন টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল পেসার। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেটের অনন্য রেকর্ড রেখে ২০২৪ সালের জুলাইয়ে বিদায় নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

এই সম্মাননা আসছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ‘রেজিগনেশন অনার্স লিস্ট’ থেকে, যেখানে ক্রীড়াঙ্গন থেকে একমাত্র নাম জিমি অ্যান্ডারসনের।

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক পথচলা শুরু হলেও, অ্যান্ডারসনের নাম চিরদিন টেস্ট ক্রিকেটেই লেখা থাকবে। স্যার ইয়ান বোথাম, স্যার জিওফ বয়কট, স্যার অ্যালিস্টার কুকদের কাতারে এবার যোগ হচ্ছে স্যার জিমি অ্যান্ডারসন নামটিও।

ক্রিকেট মাঠে উইকেট শিকারের মতোই, এবার সম্মান কুড়িয়েছেন মানুষের হৃদয় থেকেও।

সূত্র: ডেইলি টাইম’স।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close