বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চোটে ভেস্তে গেল লিটন দাসের পিএসএল মিশন, দেশে ফিরছেন আজই
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১২:০১ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ১২:০২ PM

বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার ও উইকেটরক্ষক লিটন কুমার দাসের পাকিস্তান সুপার লিগ (PSL) যাত্রা শেষ হয়ে গেল শুরুর আগেই। করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানে গেলেও, অনুশীলনে আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।

স্ক্যানে ধরা পড়েছে হেয়ারলাইন ফ্র্যাকচার। চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে। ফলে PSL-এ আর খেলা সম্ভব নয় লিটনের পক্ষে। আজই পাকিস্তান থেকে দেশে ফিরে আসছেন তিনি।

এক আবেগময় বার্তায় লিটন বলেন,
“PSL খেলতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তার ভিন্ন পরিকল্পনা ছিল। অনুশীলনে আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে দেখা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার। চিকিৎসকদের মতে, ২ সপ্তাহ বিশ্রাম দরকার। তাই দুঃখজনকভাবে PSL শেষ আমার জন্য। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই যেন দ্রুত সেরে উঠি।”

বাংলাদেশ দল এই মুহূর্তে ব্যস্ত নেই কোনো আন্তর্জাতিক সিরিজে, তবে সামনে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ ও সফর রয়েছে। তাই লিটনের দ্রুত সেরে ওঠা জাতীয় দলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে করাচি কিংসের প্রতি শুভকামনাও জানিয়েছেন লিটন, পোস্টে লিখেছেন: ‘আমার দল করাচি কিংসের জন্য রইল শুভকামনা।’

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close