প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২:৪৩ পিএম আপডেট: ০৮.০৪.২০২৫ ২:৫৫ PM

আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো। কিভাবে বাণিজ্যিক ঘাটতি কমানো যায় আমরা সেটি নিয়ে কাজ করছি। মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইতোমধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে আরও ১০০ পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।’
শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দেয়ার বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রকে চিঠি শুল্ক আরোপ নিয়ে চিঠি দেয়া হয়েছে। তবে আমরা এখনও কোনো রেসপন্স পাইনি।’
এদিকে জনগণের মনে সামগ্রিকভাবে শুল্ক আরোপের ফলে শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা বিভাবে সামাল দেয়া যায় সেই বিষয় নিয়ে ভাবছেন বাণিজ্যিক মন্ত্রণালয়।
সাংবাদিক দের এক প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো। আমরা ওটার ওপরেই কাজ করছি। বিভিন্ন রকমের বিশ্লেষণ করছি। যে কী কী পণ্য দিয়ে আমরা বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারি। আসলে বিষয়টা অতি পরিবর্তনশীল একটা বিষয়।’
তিনি আরো বলেন, ‘আপনারা দেখেছেন গতকাল আমেরিকান প্রশাসন বলেছে যে চায়নিজ... ট্যারিফ ঘোষণা করেছে, ওনারা আবার আরও ৫০ শতাংশ দিতে পারে। এ ধরনের পরিবর্তনশীল অবস্থায় যেকোনো সিদ্ধান্ত নেওয়া জটিল।’
১০০ পণ্য জিরো ট্যারিফ করা হবে। এতে কোনো পজেটিভ ইমপ্যাক্ট পড়বে কিনা, এ বিষয়ে করা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘অবশ্যই। আমরা আশা করছি দেখেইতো এই পরিশ্রম করছি। আমরা নির্ণয় করার চেষ্টা করছি কীভাবে আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা যায়।’
স্বদেশ প্রতিদিন/এমএম