রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড      ● খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মেঘনায় ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রেপ্তার      ● জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন      ● সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে: নুরুল আমিন      ● সিগারেট খাওয়া নিয়ে বিরোধ, হামলায় আহত যুবকের মৃত্যু      ● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      ● পটুয়াখালীতে পিকআপ-তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২      
ফিলিস্তিনের পক্ষে মিছিল
যুক্তরাষ্ট্রে ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল, তালিকায় আছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৯:৪১ পিএম আপডেট: ০৭.০৪.২০২৫ ৯:৫৫ PM

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। গত দুই বছরে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানান, “ভিসা বাতিল করা শিক্ষার্থীদের অনেকে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে অংশগ্রহণকালে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন।” তিনি আরও জানান, প্রশাসন দেশজুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে এসব শিক্ষার্থীকে চিহ্নিত করেছে।

তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ট্রাম্প প্রশাসনের অধীনে এধরনের কঠোর পদক্ষেপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মধ্যে। জানা গেছে, বাতিল হওয়া ভিসাধারীদের মধ্যে ৫ জন বাংলাদেশি রয়েছেন— যাদের ২ জন সিলেট, ২ জন ঢাকা ও ১ জন বগুড়া জেলার বাসিন্দা।

বাংলাদেশি-আমেরিকান আইনজীবী মঈন চৌধুরী জানান, “আমি একজন ছাত্রের বিষয়ে নিশ্চিতভাবে জানি, যার স্টুডেন্ট ভিসা বাতিল হয়েছে এবং সে এখন আইনি সহায়তা নিচ্ছে। বিষয়টি আদালতে রয়েছে। তবে সামগ্রিকভাবে সময়টা ভালো যাচ্ছে না। সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনো আইন ভঙ্গ করা যাবে না।”

এদিকে, শুধু ভিসা বাতিলেই থেমে থাকেনি ট্রাম্প প্রশাসন, ভিসা বাতিলের পাশাপাশি তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সরকারের পক্ষ থেকে কোনও প্রকার আলোচনা ছাড়াই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার লঙ্ঘনের সামিল। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮ জন শিক্ষার্থীরও ভিসা বাতিল করা হয়েছে। অনেককে ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে।

হাভার্ড, কেন্ট স্টেট, ইউনিভার্সিটি অব অ্যাক্রন ও মিনেসোটা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরও একই ভাগ্য বরণ করতে হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন অধিকার গ্রুপগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, “শুধু ফিলিস্তিনের পক্ষে মত প্রকাশ করায় শিক্ষার্থীদের এভাবে শাস্তি দেওয়া যুক্তরাষ্ট্রের সংবিধান ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।”

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় অধ্যয়নরত রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ আইজেপি





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close