প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৯:৫৩ পিএম

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে হরতাল ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা। এতে সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। এ সময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সড়ক অবরোধ করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে। ইসরাইলের হামলার প্রতিবাদ জানায়।
এদিকে একই দাবিতে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ নোয়াখালীর বিভিন্ন ইসলামী সম্মাননা দলগুলো বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ করে মানুষ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর