বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যারা সংস্কারের নামে কালক্ষেপণ করতে চায় তারা গণতন্ত্রের শত্রু: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:১০ পিএম

বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম বলেছেন, সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা দেশের ভালো এবং গণতন্ত্র চায় না, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু।   

বুধবার (১৯ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে যুবদলের আয়োজনে ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ১৫ বছর পরে শেখ হাসিনার পতন ঘটেছে। আওয়ামী লীগের দৃশ্য দেখা যাচ্ছে না।
কিন্তু হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা চারপাশে ঘোরাফেরা করছে। হাসিনার পতনের পরেও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছেন। আমরা নিজ বাড়িতে থাকতে পারিনি। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। আগামীতে একটি সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে।’

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেছ আলী ইছা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close