শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসিনা ছিল বাংলাদেশকে হিন্দুস্তানের কাছে ইজারা দেয়ার সরকার: ফারুক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৪:৫৬ পিএম আপডেট: ১৩.০৩.২০২৫ ৪:৫৭ PM

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, শেখ মুজিব এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা। শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল। তাই তিস্তার পানি আনতে পারেনি। 

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত "প্রতিবাদী অবস্থান" কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।গণতন্ত্র হরণকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

তিনি বলেন, আজকে পদ্মা শুকিয়ে যাচ্ছে। তিস্তা শুকিয়ে যাচ্ছে। 'জাগো বাহে তিস্তার জনগণ জাগো' এই শ্লোগান তারেক জিয়াকে দিতে হয়।

প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন রেখে ফারুক বলেন, আইজিপি, কমিশনার, আইনশৃঙ্খলা বাহিনী, ডিজিএফআই, এনএসআই এর মেহেদী হারুনরা কেন গ্রেফতারের আওতায় আসলো না। 

স্বরাষ্ট্র উপদেষ্টাকে সৎ ব্যক্তি দাবি করে সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমি চিৎকার দিয়ে বলব জাহাঙ্গীর একজন সৎ ব্যক্তি।আপনি কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না। কারা আপনাকে আটকাচ্ছে। এদেরকে গ্রেফতার করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করুন। আমরা আন্দোলনের ভয় পাই না। আমরা আয়না ঘরকে ভয় পাইনি। উপদেষ্টা মহোদয় আপনার কোন ভয় নাই। 

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, নতুন দল নিয়ে মাঠে যান, গ্রামে গঞ্জে যান, পৌরসভায় যান, উপজেলায় যান, জেলা সদরে যান বিভাগে যান৷ নিজের জনপ্রিয়তা যাচাই করুন। ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না। গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি। স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি। মত ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য এক। আমাদের মধ্যে আর মতবিরোধ নয়, আমরা যেন সংসদ নির্বাচনে আর মতনৈক্য না করি। সকল সমস্যার সমাধান ওই জাতীয় স্পিকারের সভাপতিত্বে হবে। এমন স্পিকার হবে যেটা আব্দুল হামিদ নয়। এমন স্পিকার হবে যেটা হুমায়ুন রশিদের মত নয়। এমন স্পিকার হবে না যেটা পাবনার টুকুর মতন।

কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটন।সঞ্চালনা করেন কৃষকদলের নেতা আব্দুল্লাহ আল নাইম।এসময় আরও উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান ইব্রাহিম, এম জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close