বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা      ● মাধবপুরে ডাক বিভাগের কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৩ আরোহী নিহত      ● অনিরুদ্ধের বিয়েতে ৭৫ বছর বয়সে রজনীকান্তের নাচ      ● ধনকুবের পরিবারের উত্তরসূরিকে বিয়ে, কটাক্ষের মুখে অনিরুদ্ধ      ● কুষ্টিয়ায় এমসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ও আগুন      ● ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদিনহো      ● চার বছরে মোংলা বন্দরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ      ● অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, ডুলির চোখে ১০-এ ১০      ● দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩      ● রসায়ন পড়িয়ে জনপ্রিয় হওয়া সেই ‘শাওন স্যার’ এখন পুলিশ কর্মকর্তা      ● আমদানি ব্যয় ঊর্ধ্বমুখী, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ      ● পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু      
আলফাডাঙ্গায় বিএনপির কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১২ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গভীর রাতে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কার্যালয়ের একটি জানালার অংশ পুড়ে গেছে তবে বড় কোনো ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করেছে।

২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদরের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর আশপাশের বাড়ির লোকজন ও বাজারের নৈশপ্রহরীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে এবং পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে। 

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে।

এদিকে উপজেলা বিএনপি নেতা খোশবুর রহমান খোকন এ ঘটনার নিন্দা জানান এবং দাবি করেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close