প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৯ পিএম

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত বেসরকারি শিক্ষক কর্মচারীদের ওপর প্রশাসনিক হামলার নিন্দা জানিয়ে এবং তাদের সকল দাবি আদায়ের জন্য হাতিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনে প্রধান সড়কে বেসরকারি শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য প্রশাসনিক হামলার সুষ্ঠু বিচার এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা কাজী আওরঙ্গজেব, হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন। এছাড়া, হাতিয়া উপজেলায় কর্মরত বেসরকারি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা এ আন্দোলনে অংশ নেন এবং তাদের দাবি বাস্তবায়নের জন্য একত্রিত হন।
স্বদেশ প্রতিদিন/এমআর