সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      
একাদশে ফিরলেন মাহমুদউল্লাহ- নাহিদ রানা
বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫২ পিএম

চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ। এদিন ফিরে এসেছেন তিনি। ফলে একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। একাদশে পরিবর্তন আছে আরও একটি। পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় ঢুকেছেন নাহিদ রানা। বাংলাদেশের মতো দুটি পরিবর্তন আছে নিউজিল্যান্ডের একাদশেও।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং উইলিয়াম ওরোর্ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। অর্থাৎ আগের ম্যাচের মতো এই ম্যাচেও আগে ব্যাটিং করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৩টায় শুরু হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে আগে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি ও জাকের আলীর ফিফটিতে কোনোমতে ২২৭ রান করে। কিন্তু তাতে লড়াই কড়া সম্ভব হয়নি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শিষ্যদের জ্বলে ওঠার তাগিদ দিলেন কোচ ফিল সিমন্স।

আগের দিন সংবাদ সম্মেলনে এই ক্যারিবিয়ান কোচ বলেন, 'তিনশর বেশি করা বা সাড়ে তিনশ তাড়া করার সামর্থ্য আছে কি-না? হ্যাঁ, দেখুন, সবশেষ পাঁচ ম্যাচে আমরা কয়েকবার তিনশর বেশি রান করেছি। আমাদের সেই সামর্থ্য আছে। সবশেষ ম্যাচে আমরা ভালো শুরু পাইনি। তবু ২০০ রান করেছি। আমরা যদি ভালো শুরু করতে পারি, সেখানে যেতে পারব।'

গত বছরই রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই স্মৃতিকে প্রেরণা মেনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে চায় টাইগাররা। কারণ কিউইদের বিপক্ষে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দলের।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কথা আগের উঠে আসে সংবাদ সম্মেলনে। সেই স্মৃতি আত্মবিশ্বাস দিবে কি-না জানতে চাইলে কোচ ফিল সিমন্স বললেন, 'আমি আশা করি দেবে। কারণ পাকিস্তানে এসে তাদেরকে হারানো সহজ কাজ নয়। সেই জয় দলকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তাই আমি আশা করি এটি আমাদের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে।'

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close