বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা, যা জানাল আইএসপিআর
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৩ পিএম আপডেট: ২৪.০২.২০২৫ ৩:১৭ PM

কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে হামলা, স্থানীয় প্রশাসন ও বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

কক্সবাজারে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) হামলার ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের সংলগ্ন সমিতি পাড়ায় কিছু দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাঁটির ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কি না তা এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, এই হামলার ঘটনা বিমান বাহিনী কর্তৃক সমিতি পাড়া এলাকাতে চালানো উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঘটেছে। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা কাজ করছে।

বিমান বাহিনী থেকে জানানো হয়েছে যে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চলছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close