বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই-আগস্টের জনস্রোতের ঢেউ তারেক রহমানের সৃষ্টি: জনি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৬ পিএম

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুদল লতিফ জনি বলেছেন, জুলাই-আগস্টে যে জনস্রোতের তারল্য সৃষ্টি হয়েছে, এর ভিত্তি রচনা করেছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। একটি রাজনৈতিক দল নানাভাবে মনে করছেন, জুলাই-আগস্টের বিজয় শুধু তাদের। এই অন্তর্র্বতী সরকার; তাদের সরকার। আমাদের মনে হয়, কোনো করণীয় ছিল না। কোনো অবদান নেই। আমরা ১/১১’র সরকারকে বলতাম সেনা সমর্থিত সরকার। আর এখন অনেকেই বলছেন, বর্তমান অন্তর্র্বতী সরকার সেই বিশেষ দল সমর্থিত সরকার। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা প্রমাণ হচ্ছে।

ফেনীর মিজান ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।

বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বলেন, অন্তর্র্বতী সরকার তো বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। সমস্ত দোসরদেরকে উৎপাটন করে জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদেরকে দিয়েই তো প্রশাসন চলার কথা। কিন্তু স্বৈরাচারিনি হাসিনার দোসররা এখনো সক্রিয়। এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচার হাসিনার হাত থেকে দেশের মানুষের মুক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম চালিয়েছে বিএনপি। এই দীর্ঘ আন্দোলনে দলের অসংখ্য নেতাকর্মী গুম-খুন হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে। ধারাবাহিক এই আন্দোলনে নতুনমাত্রা যোগ হয় জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন। সেই আন্দোলনের নেপথ্যে নায়ক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।অথচ,  জুলাই আগষ্ট ছাত্র আন্দোলনের ক্রেডিট ছিনতাই করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। 

গুম খুনের কথা তুলে ধরে জনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে গুম খুনের ঘটনা ছিল নিত্যদিনের। স্বৈরাচার সরকারের বিরোধীমত হলেই গুম খুন হামলা মামলা হয়রানীসহ বিভিন্ন নির্যাতনের শিকার হতে হত। হঠাৎ একদিন শুনতে পাই বিএনপি নেতা সালাহ উদ্দিন গুম হয়েছেন। চমকে গেলাম। কারন, তখন আমি সালাহ উদ্দিনের সাথে বিএনপির দপ্তরের দায়িত্ব কর্মরত ছিলাম আমি। শুধু সালাহ উদ্দিন নয়, এর আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও  সাবেক কমিশনার চৌধুরী আলমসহ অনেকেই গুম হয়েছে তার হদিস আমরা পাইনি।  

সাবেক ছাত্রদল নেতা জনি বলেন, জুলাই -আগস্টে যারা প্রাণ হারিয়েছেন তাদের সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। দেশের মানুষ এখনো সঠিক হিসাব জানে না। এই আন্দোলনে শুধু ফেনীতেই ৪ আগস্টে  ১১ জন শহীদ হয়েছেন, তাদের হত্যাকারীদের বিরুদ্ধে এখনো বিচার শুরু হয়নি। তাদের বিচার দ্রুত শুরু করা হোক। শহীদ পরিবার যেন সেই বিচার দেখতে পায়, সেজন্য প্রশাসনকে দ্রুত বিচার শুরু করতে হবে।

ফেনী ৩ আসনের মাটি ও মানুষের নেতা আবদুল লতিফ জনি বলেন,দেশ নিয়ে, দেশের জনপ্রিয় দল বিএনপি নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। তাই ফেনীবাসীকে সর্তক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ধরনের দেশিবিদেশী ষড়যন্ত্র রুখে দিতে হবে।

জনসভায় ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close