শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী ইশরাক      ● প্রথম দেখার ভালো লাগা কি সত্যিই প্রেম?      ● ‘টেসলা’ মানে রিকশা, ‘প্লাস্টিক’ মানে প্রাইভেট কার!      ● অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে ফোন রাখুন শান্ত      ● রাতভর চার্জে রাখলে ফোনের ব্যাটারির ক্ষতি হয় কি?      ● ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪      ● হামের টিকা নিয়ে বিগত সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী      ● জ্বালানির দাম বাড়ায় শেয়ারবাজারে নতুন উদ্বেগ      ● ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল      ● গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেকে জীবিত উদ্ধার      ● আলিয়া ভাটের যে তথ্যগুলো অনেকেরই অজানা      ● সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কে আসিফ খান      
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫০ AM

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রবল বর্ষণের জেরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়ে বহু রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। 

এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, তার রাজ্যে নয়জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বেসিয়ার বলেছেন, বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষ এবং গাড়িতে আটকে থাকা অনেককে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের ‘এখনই রাস্তায় না যেতে সতর্ক করেছেন। ’

এছাড়া বৃষ্টি ও বন্যার কারণে নবম মৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়। সেখানে উপড়ে পড়া গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ে এক ব্যক্তি নিহত হন।

অবশ্য কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনা এই সপ্তাহান্তে ঝড়-সম্পর্কিত বেশ কিছু সতর্কতার অধীনে ছিল। এই অঙ্গরাজ্যগুলোর প্রায় সবকটিই গত বছরের সেপ্টেম্বরে হারিকেন হেলেনের কারণে বিপর্যয়কর ক্ষতির সম্মুখীন হয়েছিল।

পর্যবেক্ষণ সাইট পাওয়ারআউটেজ.ইউএস এর তথ্য অনুসারে, আটটি অঙ্গরাজ্যে রোববার স্থানীয় সময় বিকেলে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।

জাতীয় আবহাওয়া পরিষেবার পরিসংখ্যান বলছে, এই বৃষ্টির ফলে ‘ব্যাপক বন্যার সৃষ্টি’ হয়। এছাড়া বন্যার জেরে ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close