প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম

সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগে বি-বাড়িয়া বেকারিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় বেকারির মালিক মুক্তা বেগমকে নিরাপদ খাদ্য আইন, -এর ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে বেকারিটি থেকে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আঠা জব্দ করা হয়। পরে জব্দ করা পণ্য জনসমক্ষে ধ্বংস করা হয়।
মঙ্গলবার গফরগাঁও রোড এলাকায় অবস্থিত বি-বাড়িয়া বেকারিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মাহবুব আরেফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাবুদ্দিন।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।